বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কুতুবপুরে “বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথচলা“ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথচলা“ শীর্ষক এ অন্তরঙ্গ সংলাপের আয়োজন করা হয়। আজ রোববার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী।বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউর রহমান,শিক্ষার্থী চামেলী খাতুন,আয়েশা খাতুন,বিলকিস আক্তার,নুরজাহান খাতুন প্রমুখ।