রাজনীতি

মেহেরপুরের কুতুবপুরে বিএনপি’র মোটর সাইকেল শোভা যাত্রা ও গনসংযোগ

By মেহেরপুর নিউজ

September 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩সেপ্টেম্বর:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে   মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের সমর্থনে মোটরাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে ইউনিয়ন যুবদলের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা আশাদুজ্জামানের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে কৃতুবপুর ইউনিয়নের মনোহরপুর , উজুলপুর, বেলতলা পাড়া, সুবিধপুর, কালীগাংনীসহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করা হয়। এসময় অন্যদের মধ্যে যুবদল নেতা সহি উদ্দিন, রাইদুল হাসান পিন্টু, রবিউল ইসলাম, বশির আহমেদ, আবু সাইদ, সোহেল হোসেন, মনিরুল ইসলাম, মোখলেসুর রহমান, মশিউর রহমান, মকবুল হোসেন, মতিয়ার রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।