রাজনীতি

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের নির্বাচনী গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-০১ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত (নৌকা প্রতিক) বিশিষ্ট শিক্ষাবিদ ফরহাদ হোসেন দোদুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন। গণসংযোগের অংশ হিসেবে আজ রোববার দিনব্যাপী কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর,শুভরাজপুর, শোলমারীসহ বিভিন্ন গ্রামে গন সংযোগ করেন। এ সময জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ  নেতাকর্মীরা অংশ নেয়।