বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শিকা ঝরনা মন্ডলের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

November 24, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শিকা ঝরনা মন্ডল চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব আজিমউদ্দিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ সচিব সানোয়ার হোসেন, রোজিনা খাতুন, দিলরুবা খাতুন শরিফ উদ্দিন, আবুল কাশেম, আক্তার হোসেন প্রমূখ। পরে ঝরনা মন্ডল কে ফুল উপর সামগ্রী প্রদান করা হয়।