বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে সেলিম রেজার গণসংযোগ

By মেহেরপুর নিউজ

November 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন সদর উপজেলার শোলমারী গ্রামের সেলিম রেজা।

সেলিম রেজা বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় সেলিম রেজা সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেলিম রেজার সাথে ছিলেন।