মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু ফুটবলে বালকে সুবিধপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতায় রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার বিকালে কুতুবপুর ইউনিয়নের রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে সুবিধপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং এর আগে বঙ্গমাতা ফুটবলেও নির্ধারিত সমেয় ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে ৪-২ গোলে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় বঙ্গমাতার টুর্নামেন্টে রামদাসপুরে রিমা এবং বঙ্গবন্ধু ফুটবলে শুভরাজপুরের শাহানুর সেরা খেলোয়ারের পুরস্কার লাভ করে। খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল ইসলাম।