শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

January 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পুলিশে কর্মরত কুতুবপুরের সন্তান এস আই আব্দুল মান্নাফের আর্থিক সহযোগীতায় বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত এবং শ্রেণী ভিত্তিক সেরা ৩ জন করে মোট ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত হোসেনের সভপতিত্বে সংবর্ধনা পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম ওয়াদুদ, এস আই আব্দুল মান্নাফ, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, সেভ দি চিলড্রেন প্রতিনিধি শাহেদ উদ্দিন ঠাকুর প্রমুখ।

পরে ২০১৩ সালে অনুষ্ঠিত শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন এবং বার্ষিক পরীক্ষায় শ্রেণীভিত্তিক ৩ জন করে মোট ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেয়া হয়। সংবর্ধিত জিপিএ-৫প্রাপ্তরা হলো: অনামিকা আক্তার কনা, আসিফ আহমেদ, মাহমুদা আক্তার, রাজন আহমেদ। এছাড়া শ্রেণী ভিত্তিক কৃতি শিক্ষার্থীরা হলো: ১ম শ্রেণীর নীলা খাতুন, নয়ন হোসেন, মোহনা খাতুন,২য় শ্রেণীর আছমা আতিলা ছোয়া, এ্যামিনা খাতুন, পারভেজ আহমেদ, ৩য় শ্রেণীর জুঁই খাতুন,শাফিউল আলম, মোবারক হোসেন, ৪র্থ শ্রেণীর মিম খাতুন, তামিম হাসান ও জুঁই খাতুন।