মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে, কুতুবপুর সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমটিয়াজ আহমেদ মিরন উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যয়ে সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন পরে সেখানে দু’আ করা হয়।