বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত

By মেহেরপুর নিউজ

December 23, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কুলবাড়িয়া শহীদ হারেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান এ সংক্রান্ত আদেশ দেন। চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশে জানানো হয়েছে মাদক সংক্রান্ত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করার কারণে বি,এস,আর পার্ট ১,৭৩ (২) ধারা মোতাবেক ১৫/১২/২০১৯ তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুলবাড়িয়া শহীদ হারেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহকে গত ১৪ ডিসেম্বর মেহেরপুর জেলার গাংনী উপজেলার দেবীপুর গ্রামের খেদমতের বাঁশ বাগানের সামনের পাকা রাস্তার পাশ থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ  আটক করেছিল মেহেরপুর ডিবি পুলিশ।