বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কুলবাড়িয়া গ্রাম থেকে চরমপন্থীদের রেখে যাওয়া শক্তিশালী বোমা উদ্ধার করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

August 05, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগস্ট:

মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের বাড়ির পাশ থেকে চরমপন্থীদের রেখে যাওয়া একটি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা । উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে জানা গেছে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

আইন শৃংখলারক্ষাকারী বাহিনী বলছে,চাঁদা টাকা নেয়ার জন্য ভয় দেখানোর উদেশ্য বোমাটি চরমপন্থীরা রেখে যেতে পারে।

আজ ৫ আগস্ট সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা কুলবাড়িয়া গ্রামের শাহবাজের ছেলে নুরুল ইসলামের বাড়ির পাশ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি শক্তিশালী বোমা উদ্ধার করে প্রথমে র‌্যাব ক্যাম্পে ও পরে থানায় নিয়ে যায়। এব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী হয়েছেবলে থানা সূত্রে জানা গেছে।