বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কৃতিসন্তান ড. সাইদুর রহমান আর নেই

By মেহেরপুর নিউজ

February 25, 2021

মেহেরপুর নিউজ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মেহেরপুরের কৃতিসন্তান ড. সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)।

বৃহস্পতিবার ভোরে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। সাইদুর রহমান মেহেরপুর শহরের কাথুলী সড়কের হেমায়েত উল্লাহ হিমু মিয়ার কনিষ্ঠ সন্তান। মরহুম সাইদুর রহমানের স্ত্রী, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। সাইদুর রহমান হূদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়ার কয়েকটি স্থানে জানাজা শেষ মরহুম সাইদুর রহমানের লাশ মেহেরপুরে নেওয়া হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।