মেহেরপুর নিউজ,১৫ জুলাই: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে ছাদ থেকে পড়ে জাহানারা নামের এক গ্রহবধু আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুরে কোমরপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী জাহানারা ছাদে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।