মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে কোমরপুর মাঠে তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাজী শামসুল শেখ সভাপতিত্বে তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি ফয়সাল কবির ফয়েজী। ওদের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক প্রমুখ।