মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগষ্ট :
মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর-যতারপুর সড়কে ছিনতাইকারীদের অস্ত্রাঘাতে এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎস শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। জানা যায়, রোববার রাত সাড়ে ৮ টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউপির যতারপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে চাঁদ আলী (৩৮) মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। ওইসময় কোমরপুর-যতারপুর সড়কে ৬/৭ জনের একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাই কাজে বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ছিনতাইকারীরা তার ব্যবহৃত একটি বাই-সাইকেল ও নগদ কিছু টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ওই সময় চাঁদ আলীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।