অন্যান্য

মেহেরপুরের কোলায় ছিনতাইকারীদের বোমা হামলায় আহত ১

By মেহেরপুর নিউজ

July 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়ে ছিনতাইকারীদের বোমা হামলায় বিল্লাল নামের এক ঢাকা ফেরত যাত্রী আহত হয়েছে।  আহত বিল্লাল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মুজিবনগর উপজেলার টুঙ্গী-গোপালপুর গ্রামের খেদের আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল জানান, বৃহস্পতিবার ভোরে চুযাডাঙ্গা ডিলাক্স হয়ে ঢাকা থেকে মেহেরপুরে এসে বিল্লাল সহ ৪/৫ জন একটি মিশুকে করে বাড়ির পথে যাচ্ছিল। পথিমধ্যে তাদের মিশুকটি কোলার মোড়ে পৌছালে একদতল ছিনাতাই কারী তাদের গতিরোধ করে মারধর শুরু করে। এসময় তারা ছিনতাইকারীদের বাধা দিয়ে মিশুক  থেকে নেমে পালিয়ে যেতে চাইলে ছিনতাইকারী তাদের লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিষ্ফোরিত হয়ে তার স্প্রীন্টার বিল্লাল শরীরের আগাত হানে। পরে বিল্লালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।