মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগার এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
শুক্রবার সকালে পাঠাগার প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কাজী সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুর রাজ্জাক কামাল উপস্থিত থাকে প্রায় ১শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বুলবুলি খাতুন, শহিদুল ইসলাম, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান ইতু,ফরিদুল ইসলাম, শাহিন আলম নাঈম শেখ,লিমন শেখ, সাঈদ খান, রাকিবুল ইসলাম রাব্বি, রজব আলী, সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।