বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের খাসমহল থেকে নির্বাচন কেন্দ্রে নাশকতার আশংকায় ৫ জনকে আটক করেছে ডিবি

By মেহেরপুর নিউজ

January 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ জানুয়ারী:

নির্বাচন কেন্দ্রে নাশকতার আশংকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সীমান্তবর্তি খাসমহল গ্রামে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন খাসমহল গ্রামের খাঁ পাড়া এলাকার মিছিরুলের ছেলে আব্দুল হামিদ (৪৫), নুর বকসের ছেলে জারা হক (৩৮), গোলাম হোসেনের ছেলে বাবুল আক্তার (৩৫), আব্দুস সাত্তারের ছেলে রেজাউল হক (৩৭) ও রহিম বকসের ছেলে মজিরুল ইসলাম (৩০)। ডিবি’র ওসি বাবুল আক্তারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টীম শুক্রবার বিকালে খাসমহল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। ওসি বাবুল আক্তার জানান, আটকদের বিরুদ্ধে স্থানীয় থানা ও পুলিশের কাছে নানা অভিযোগ রয়েছে। মাদক ব্যবসা, বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খাসমহল গ্রামে প্রকাশ্যে দিবালোকে ৮ টি বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের অপর ৩ সহযোগীকে এর আগে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদে আটক এই ৫ জনের নাম প্রকাশ পেয়েছিল। ভোট কেন্দ্রে বোমা সরবরাহ দেওয়া ছাড়াও হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতা ঘটাতে পারে এমন আশংকায় এদের আটক করা হয়েছে।