মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের বিশিষ্ট ব্যক্তি মরহুম মাসুদুর রহমান মাসুদ স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খোকসা ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে রবিবার বিকালে ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে ডাক্তার মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার সর্বশ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।