বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের খোকসায় এক পাওয়ার ট্রিলার চালককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

March 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে জমির আইল দিয়ে পাওয়ার ট্রিলার চালানোর অপরাধে জমির মালিক পিটিয়ে জখম করেছে ট্রিলার চালক লালচাঁদ(৪৫) কে। আহত লালচাঁদ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে লালচাঁদ এর পরিবার। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,অবস্থা আশংকামুক্ত। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। জানা যায়,আজ মঙ্গলবার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের জাহাবরের ছেলে পাওয়ার ট্রিলার চালক লালচাঁদ একই গ্রামের আনসারের জমির ওপর দিয়ে পাওয়ার ট্রিলার চালিয়ে অন্যের জমিতে সেচ কাজ করার জন্য যাচ্ছিল। এসময় জমির মালিক আনসার তাকে বাঁধার প্রদান করলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আনসার ক্ষিপ্ত হয়ে লালচাঁদ কে বেধড়ক মারপিট করে।