অন্যান্য

মেহেরপুরের খোকসায় গরুর শিং’র আঘাতে বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

August 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে গরুর শিং’র আঘাতে আবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খোকসা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আদম আলী গোয়াল ঘর থেকে গরু বাইরে আনার সময় একটি গরু শিং দিয়ে আঘাত করে।তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।