অন্যান্য

মেহেরপুরের খোকসায় হাসুয়ার উপর পড়ে এক শিশু আহত

By মেহেরপুর নিউজ

July 11, 2014

মেহেরপুরর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই: মেহেরপুর সদর উপজেলার কদমতলা খোকসা গ্রামে ধারালো হাসুয়ার উপর পড়ে রোমানা খাতুন ৪ নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে।বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসসপাতালে চিকিৎসাধনি রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, কদম তলা খোকসা গ্রামের রবিউলের মেয়ে রোমানা রান্না ঘরে খেলার করার সময় হঠাৎ করে হাসুয়ার উপর পড়ে যায়। হাসুয়াটি তার পেটে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।