খেলাধুলা

মেহেরপুরের খোকসা টি২০ ক্রিকেটে সাহারবাটি একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

December 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার খোকসা তরুন ক্লাবের উদ্যোগে খোকসা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সাহারবাটি একাদশ জয়লাভ করেছে। আজ বৃহস্পতিবার  বিকালে খোকসা  মাঠে অনুষ্ঠিত খেলায় সাহারবাটি একাদশ ৮ উইকেটে ইসলামনগর একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইসলামনগর একাদশ ১৪ ওভারে ৭৪ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে সাহারবাটি একাদশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে প্যেছে যায়।