মেহেরপুর নিউজ,২৮ জুলাই: মেহেরপুর সদর উপজেলার গওহরপুরে দিনদুুপুরে একটি কিটনাশকের দোকানের সিধ কেটে ১৫হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দোকান মালিক সুমন হোসেন জানান, তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে জুম্মার নামায পড়ার উদ্দেশ্যে দোকান বন্ধ করেন। পরে তিনটার দিকে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে চোরে ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।