মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত গণিত উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এ সকল পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর পত্নী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সেখানে বিশিষ্ট সমাজসেবক এ এল এম জিয়াউল হক, সংগঠক ও সাংবাদিক তুহিন আরন্য, মোস্তাকুর রহমান তুষার, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।