বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গহরপুর-টুঙ্গি সড়কে ছিনতাইকারীদের হামলায় ৮ জন আহত

By মেহেরপুর নিউজ

January 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার গহরপুর -টুঙ্গ্রাগি সড়কে  ছিনতাইকারীদের হামলায়  একই পরিবারের ৫জন সহ ৮ জন আহত হয়েছে।আহতরা হলো গহরপুর গ্রামের জলিলের ছেলে শওকত,সাবদার, আক্কাস,আজিজুল,শওকতের ছেলে করিম, আফছদ্দিনের ছেলে রশিদুল এবং বোরো চাঁদের ছেলে মনসুর। আহতদের মধ্যে রশিদুল মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিকি চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে  মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শওকত আলীসহ ৮ জনের একটি দল পাশর গ্ররামে তাদের আত্মিয়কে আগিয়ে দিতে যায়। পরে বাড়ি ফেরার পথে সড়কের মাঝপথে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

এসময় তাদের টাকাসহ অন্যান্য মালামাল কিছূ না পেয়ে তাদের হামলা চালায় এত তারা আহত হয়। পরে খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিীর একটি দল ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি  করে।

অপরদিকে,এর কিছুক্ষন পর গহরপুরে েএকটি মোটর সাইকেল ও সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। তারা হলেন গহরপুর গ্রামের মনোরিদ্দনের ছেলে ইব্রাহিম এবং হাকিম উদ্দিনের ছেলে উকিল উদ্দিন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে নিয়ে আসে দমকল বাহিনীর একই টিম।হয়।