বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গহরপুরে পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার গহরপুরে পিরোজপুর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার বিকালে গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পিরোজপুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার এস আই শরজিৎ।বক্তব্য রাখন সাধারন সম্পাদক শামীম ফেরদৌস ,সদস্য লুৎফর রহমান,রফিকুল ইসলাম,সামসুল আলম,আব্দুল হান্নান,আহসান হাবিব প্রমুখ। পরে রাতে পাহারা কাজে ব্যবহারের জন্য সদস্যদের মাছে টর্চ লাইট,বাঁশি এবং মাফলার প্রদান করা হয়।