বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-১ ।। পলাতক ২

By মেহেরপুর নিউজ

November 22, 2015

মেহেরপুর নিউজ, ২২ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও হেরোইন সহ ইদ্রীস আলী নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সোয়া ৭ টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজল ও মকলেছ নামের দুজন পালিয়ে যায়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, পলাতক কাজলের বাড়িতে অস্ত্র সহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পরে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রীস আলী কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত ইদ্রীস আলী মোহাম্মদপুর গ্রামের আব্দুর গফুর মিয়ার ছেলে। ইদ্রীস আলী ও তার পলাতক দু সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হবে।