গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর সহধর্মিনী লাইলা আরজুমান শিলা উপজেলার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বরদের মাঝে কম্বল বিতরণ করেন।
বুধবার বিকালে তাঁর বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের আগে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশকে ক্রমাগত উন্নয়নের চরম শিখরে নিয়ে যাচ্ছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় মহিলাদের ভূমিকা কম নয়। আমরাও পারি দেশের জন্য কিছু করতে।
তিনি আরো বলেন এ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন মেয়ে, দেশের সংসদ স্পীকার একজন মেয়ে এমনকি জননেত্রী দেশরত্ম প্রধানমন্ত্রী তিনিও একজন মেয়ে তাই মেয়েদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। তিনি মহিলা মেম্বরদের নিজ নিজ কর্ম এলাকায় সরকারের উন্নয়ন সম্পর্কে জানানোসহ জননেত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম ও বিআরডিবি সভাপতি আলী আজগর প্রমুখ। এ সময় উপজেলার মোট ৯টি ইউনিয়নের ২৭ জন মহিলা মেম্বরকে ৩টি করে মোট ৮১টি কম্বল বিতরণ করা হয়।