মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার মালশাদহ-হাড়িয়াদহ মালশাদহ ঝইড় মাঠ থেকে ইট ভাটা মালিক বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক ওরফে খোকনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মগে পাঠিয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ইট ভাটার ম্যানেজার সহ ৪ জন কে আটক করেছে । আটকৃতরা হলেন- ইটভাটার ম্যানাজার গাংনী থানাপাড়ার রফিকুল ইসলাম, ভাটার দিনমজুর খাজা আহমেদ, একই গ্রামের আলগামন চালক সম্ভু দাস ও জুয়েল রানা।বৃহস্পতিবার ভোর রাতের দিকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের গাংনী থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশের একটি উদ্ধতন দল। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,সন্ত্রাসীরা ঘটনার কয়েকঘন্টা আগে তাকে নিজ ভাটা থেকে অপহরন শেষে শ্বাস রুদ্ধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে চলে যায়। নিহতের কারন সঠিকভাবে বলা না গেলেও ধারনা করা হচ্ছে,চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ ২ জনকে আটক করেছে। তদন্তের স্বাথে তাদের নাম বলা যাচ্ছেনা। পুলিশ জানায়,বুধবার রাত ৯ টার দিকে গাংনী উপজেলার মালশাদহ-হাড়িয়াদহ সড়কের পাশে অবস্থিত খোকন বিক্্রস এর মালিক গাংনী মাদ্রাসাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে খোকন কে দুজন সন্ত্রাসী অস্ত্রের মুখে ভাটা থেকে উঠিয়ে পার্শ্ববর্তি মাঠে নিয়ে যায়। তারা মাঠে শ্বাসরোধ করে হত্যা শেষে ফেলে রেখে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর রাত ১১ টার দিকে মাঠে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহতের স্ত্রী হাসি বেগম জানান,তার স্বামী একজন ভালো মানুষ। কেনো তাদের জীবনে এমন নির্মম পরিণতি নেমে এলো? হত্যাকাণ্ড কেনো ঘটলো তার জন্য কয়েকজনের নাম বলেন। তিনি আরোও জানান, সন্ধ্যায় তার স্বামী খোকন মীর ইটভাটার ম্যানেজার রফিকুলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। রাত ৯টার আগে থেকেই তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে খোঁজ নিতে ভাটায় চলে আসেন। আটক ম্যানেজার রফিকুল ইসলাম বলেন,গাংনী বাজারে তিনি ভাটা মালিক খোকনের সাথে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভাটার একজন নৈশ প্রহরী এসে খবর দেয় ভাটার জিনিসপত্র চুরি হয়ে গেছে। এ খবর শুনে খোকন মীর ও ম্যানেজার রফিকুল ভাটায় চলে যান। হাড়িয়াদহ গ্রামের কয়েকজন ইটভাটার জিনিসপত্র চুরি করেছে এমন সন্দেহে তারা দুজন ভাটা থেকে হাড়িয়াদহ গ্রামে যান। সেখানে চুরির বিষয়ে কয়েকজনের সাথে কথা বলার এক পর্যায়ে খোকনের মোবাইলফোনে একটি কল আসে। মোবাইলফোনে কথা শেষে খোকন মীর তার ম্যানেজার রফিকুলকে বলেন, আমার জরুরি কাজ আছে আমি চলে গেলাম। এরপরে পাওয়া যায় খোকন মীরের লাশ। হত্যাকাণ্ডের বিষয়ে ম্যানেজার কিছুই জানেন না বলে জানিয়েছেন স্থানীয় একটি সূত্রে জানা গেছে, গত ঈদের আগ থেকে খোকন মীরের কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলো। ইটভাটা শুরুর সময় চাঁদা দাবি হয়তো বেড়ে গিয়েছিলো। অন্যদিকে চোর খুঁজতে যাওয়ার কারণে চোরচক্র তাকে কৌশলে ডেকেও এনে থাকতে পারে। এসব কারণের পাশাপাশি ইটভাটার মালিকানা সংক্রান্ত বিষয় নিয়েও হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।