বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।।গুলিবৃদ্ধ ১

By মেহেরপুর নিউজ

September 27, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজার সংলগ্ন গাংনী-কুষ্টিয়া সড়কে বামুন্দী বাজার কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা হাজী আ: আলীমকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।সাথে আব্দুল আলীমের বড়ভাই ইন্তাজুল হক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চালাচ্ছে নিহতের পরিবার। গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান,দুবৃত্তরা চলন্ত মোটরসাইকেল

দাঁড় করিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা শেষে পালিয়ে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে চেষ্টা চলছে। পুলিশ জানায়,আজ বৃহস্পতিবার বেলা পৌরে ১১ টার দিকে গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়ার সলেমানের ছেলে বামুন্দী বাজার কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা হাজী আব্দুল আলীম তার বড় ভাইকে সাথে করে মোটরসাইকেলযোগে গাংনী যাওয়ার উদ্দেশ্য বের হয়। তিনি বামুন্দী বাজার সংলগ্ন চঞ্চলের ইটভাটার কাছে পৌছালে কয়েকজন দুবৃত্ত তার পথরোধ করে এবং তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে মারা যান হাজী আব্দুল আলীম।

বামুন্দী ক্যাম্প ইনচার্জ এস আই মিজান জানান,নিহত হাজী আ: আলীম আওয়ামীলীগ নেতা মহির হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী ছিলেন। হত্যাকান্ডের সাথে রাজনৈতিক কোন সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।