গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলায় এসডিজি বাস্তবায়ন ও টেকশই উন্নয়ন স্থানীয়করনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতা, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতা,স্কুল কলেজের শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধ,বয়স্ক ভাতা,বিধাব ভাতা, যৌতুক নিরোধ, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রশ্নোত্তর এর মাধ্যমে ব্যাপক আলোচনা করা হয়।