তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম পাড়া গ্রামের মসজিদের সামনে থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে ভরাট পশ্চিম পাড়া মসজিদ ও একই পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু এর চায়ের দোকানের সামনে থেকে এ ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয় ভাবে জানা গেছে বর্তমানে এলাকার আইন-শৃংখলার অবস্থা ভালো। সকাল বেলায় মুসল্লীরা মসজিদে ফজরের নামাজ পড়ে গেছে তখন কোন কিছু দেখা যায়নি অথচ হঠাৎ করে কিছু মহিলা সকালে হাঁটতে বেরোলে রাজুর চায়ের দোকান ও মসজিদের সামনে একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা গাংনী থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের সিনিয়র এসআই হাবিবুর রহমান এসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ককটেল সদৃশ বস্তু থেকে উদ্ধার করে একটি বালি ভর্তি বালতিতে কোরে থানায় নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে কারো সাথে কারো বিরোধ নেই বা কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে ককটেলসদৃশ বস্তু টি রাখা হয়নি, আপাতত দৃষ্টিতে সন্দেহ করা হচ্ছে ছোট বাচ্চারা ধরনের কাজটি করে থাকতে পারে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।