টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে কাজল চৌকিদারের অপমৃত্যু

By মেহেরপুর নিউজ

March 18, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি: 

মেহেরপুরের গাংনীতে কাজল নামের চৌকিদার আত্মহত্যা করেছে। কাজল গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের পলাশী পূর্বপাড়া গ্রামের রুস্তম চৌকিদারের ছেলে।

বুধবার দুপুরে কাজল চৌকিদার তার নিজ বসবাসের ঘরের ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাজল চৌকিদার একজন মানুষিক প্রতিবন্ধী।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে (ওসি) তদন্ত সাজেদুর রহমানকে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে অপমৃত্যু বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।