বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে খাসজমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ আ’লীগ কর্মী নিহতের ঘটনায় থানায় মামলা ।। আরোও ১ জন আটক

By মেহেরপুর নিউজ

April 02, 2012

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে খাস জমি দখল ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের  কর্মী নিহত হওয়ার ঘটনায় অবশেষে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া চরগোয়াল গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা লালন অজ্ঞাত আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,চরগোয়ালগ্রামের শরিফুল এবং শহরের দীঘির পাড়ার আপেল। অন্যদিকে চরগোয়ালগ্রাম প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।পুলিশ টহল চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নতুন করে কোন সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নিহত দু’জনের লাশ দাফন সম্পূর্ণ হয়েছে। গাংনী আওয়ামীলীগের পক্ষ থেকে এখনও কোন কর্মসূচী ঘোসনা করা হয়নি।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে  আওয়ামীলীগ কর্মী লালনের মোটরসাইকেলযোগে হ্যাবল ও আতাহার সহ ৩ জন আওয়ামীলীগ নেতা  খাসজমি অধ্যূষিত রিফুজি পাড়ায় যায়। এসময় বিএনপি কর্মী নাজির,আতিয়ার সহ বেশ কয়েকজন মোটরসাইকেলকে লক্ষ্য করে প্রথমে একটি বোমা ছুঁড়ে মারে এবং পরে গুলি চালায়। মোটরসাইকেল উল্টে পড়ে গেলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায় বিএনপি কর্মীরা। ঘটনাস্থলে মারা যায় আওয়ামীলীগ কর্মী হ্যাবল। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আতাহার আলী। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,চরগোয়ালপাড়া গ্রামের অবস্থা বর্তমানে শান্ত। খাস জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা। থানায় হত্যা মামলা হয়েছে। রাতে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।