মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে জনতার গণপিটুনিতে মারা গেছে মন্টু(৪০) নামের এক গরু চোর। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। আজ বুধবার ভোরে ৪/৫ জনের একটি চোরের দল মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের মাঠপাড়ার আব্দুল গফুরের বাড়িতে গরু চুরির উদ্দেশ্য যায়।এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের তাড়া করে। অন্যরা পালিয়ে গেলেও মন্টু তাদের হাতে ধরা পড়ে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে। গাংনী থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান,ঘটনা সত্য। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।