গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে শিরিনা খাতুন (২০) নামের এক গৃহবধু গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শিরিনা খাতুন উপজেলার পাকুড়িয়া গ্রামের আঃ লতিফের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে রামকৃষ্ণপুর ধলা গ্রামের আহাদ আলীর ছেলে রাইহানের সাথে প্রায় ৮ মাস পূর্বে শিরিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শিরিনা দেখতে কালো তার সাথে রাইহান সংসার করবে না বলে বিভিন্নভাবে মানুষিক যন্ত্রণা দিতে থাকে।
গত ১৭ দিন আগে শিরিনা তার মায়ের বাড়ী পাকুড়িয়া গ্রামে এসেছে কিন্তু তার স্বামী রাইহান তার কোন খোঁজ খবর নেয় না এমনকি তার মোবাইল ফোনের সিমটি বদলিয়ে ফেলেছে।
শিরিনার শ্বশুর আহাদ আলী মোবাইল ফোনে জানায় তার ছেলে রাইহান শিরিনার সাথে সংসার করবে না বলে বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। এমন সংবাদ শুনে আজ বৃহস্পতিবার সন্ধ্যার কিছুটা আগে শিরিনা খাতুন তার পিতার বাড়ীতে ঘরের ওয়ালের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
প্রত্যাক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি করে রাখার পরামর্শ দেন। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।