বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

November 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও নওপাড়া গ্রামের মাঝামাঝি স্থান থেকে ১ কেজি গাঁজা সহ নওপাড়া গ্রামের সামাদ আলী’র ছেলে এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক(৩০) কে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটকের পরপরই মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এ ব্যাপারে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাংনী থানার ওসি জানান,আটক আব্দুর রাজ্জাক একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী। তার বিরুদ্ধে গাংনী থানা পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়,আজ সোমবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার কাথুলী ও নওপাড়া গ্রামের মাঝামাঝি সড়কে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা বাজারের মোড় থেকে দেহ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।