বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে জমি দখল কে কেন্দ্র করে সংঘর্ষ।। আহত -২

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বাড়ির জমি দখল কে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন কাজিপুর নওদা পাড়ার মৃত মুনতাজ মন্ডলের ছেলে আজিজুল ইসলাম (৬৫) ও তার ছেলে ইনামূল হক (৪০) আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের অবস্থা এখন আশংকা মুক্ত। জানা গেছে, রোববার সকাল ১০টার সময় প্রতিবেশি আকছাদ আরিফুল সহ কয়েক জন মিলে আজিজুলের বাড়ির জমির দখল করতে আসলে আজিজুল বাধা দিলে তারা আজিজুল ও তার ছেলে ইনামূল হককে কে বেধড়ক মারপিট করে। স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।