বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে সংঘর্ষ।।আহত ১৪

By মেহেরপুর নিউজ

October 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯অক্টোবর: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, একলাচুর রহমান (৪০),আব্দুর রশিদ (৫০),পিয়ার আলী (৪৩),মকলেচুর রহমান ((৪৫), শাহবুদ্দীন আহম্মেদ (১৬),জহুরা খাতুন (৩৮),রেহেনা খাতুন (৩০) এবং অপর পক্ষের আহতরা হলেন, আব্দুল মজিদ (৬৭), হামিদুল ইসলাম (২৭),হাফিজুল ইসলাম (২৫),মজিদুল ইসলাম (১৯), সাজিদুল ইসলাম (১৭) ও রবিউল ইসলাম (১৫)। আহত আব্দুর রশিদ জানান,৪৫ শতক জমি নিয়ে আব্দুল মজিদের সাথে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে অসছে। আজ বেলা ২ টার দিকে হঠাৎ আব্দুল মজিদের লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমাদের লোকজনকে মারপিটকরে।