বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‍্যালী ও হাতধোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

October 29, 2019

মেহেরপুর নিউজ:

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও হাতধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক এর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন।

এর আগে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মাকসুদুল আলমের নেতৃত্বে র‍্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠান ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন। পরে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে মেয়েদের হাত ধোয়ানো হয়।