বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 16, 2019

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের লুৎফুন্নেছা (গোপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্য ছিল র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।  বুধবার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাইপুর ইউনিয়নের এসএআরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়,হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়।

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও বিকশিত নারী নেটওয়ার্কের সহযোগিতায় দিবস পালনের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এসএআরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

বক্তব্য রাখেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেদের আলী দিপু। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা নাসরিন রুহী,রোরহান উদ্দীন,শালদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা খাতুন,হাদিয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তমালিকা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর রাইপুর ইউনিয়ন সমন্বয়কারী (ইউসি) সাহাজুল সাজুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজনের শুরুতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন।

পরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।

সবশেষে আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উল্লেখ্য,গত ৩০ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবসের অংশ হিসাবে রাইপুর ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্ব-স্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার অংশ হিসাবে লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৪টি বিদ্যালয়ের ২৪জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সহযোগি শিক্ষকদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অনুষ্ঠানের অতিথিবন্দ।