জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ অক্টোবর: জুয়া’র টাকা জোগাড় করতে না পেরে বীষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার দিনমজুর জামাল হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী ২ সন্তানের জনক কামরুল ইসলাম (২৭)। আজ সোমবার সন্ধ্যায় কামরুল ইসলাম নিজ বাড়িতে বীষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এদিকে গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অনোয়োর হোসেন মেহেরপুর নিউজকে জানান, কামরুল ইসলামের অবস্থা আশংকাজনক। রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কামরুল ইসলামের স্ত্রী তৌহিদা খাতুন মেহেরপুর নিউজকে জানান, কিছুদিন আগে সমিতি থেকে ৩০ হাজার টাকা লোন করে একটি গরু কিনেছিলাম। কামরুল ইসলাম গরুটি এক মাসের পালা’র পরে একই দামে বিক্রি করে দেয়। গরু বিক্রির টাকা ওই দিনেই জুয়া খেলে হেরে যায় । এর পর থেকে আমার উপর বিভিন্ন ভাবে জুলুম করে। রোববার রাতে মায়ের জমি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলে। টাকা না পেলে আত্মহত্যা করবে বলেও হুমকী দিয়েছিল।