রাজনীতি

মেহেরপুরের গাংনীতে ট্রাকে অগ্নি সংযোগ ও গাছ কেটে অবরোধ।। এমপি আমজাদ হোসেনসহ অজ্ঞাত সাড়ে ৪’শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা।

By মেহেরপুর নিউজ

December 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ,০২ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে ট্রাকে আগুন ও গাছকেটে সড়ক অবরোধ সৃষ্টির অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। গাংনী থানার এসআই ফারুকূল ইসলাম ও বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে আজ সোমবার দুপুরে এবং গত রোববার রাতে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন সহ ২৮ জন এজাহার নামীয় অজ্ঞাত সাড়ে ৪’শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে  পৃথক দু’টি মামলা দায়ের করেন। যার মামলা নং ০২,তাং০১-১২-১৩ ই্ং এবং ০৩,তাং-০২-১২-১৩ ইং। গাংনী থানা সূত্র জানায়,স¤প্রতি সময়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-পুড়াপাড়া সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করার অভিযোগে আমজাদ হোসেন এমপি সহ ১৮ জনের নাম উলে­খ করে ৩/৪ শত জন অজ্ঞাতদের বির“দ্ধে এবং রোববার গভীর রাতে গাংনী উপজেলার শূকরকান্দী নামক স্থানে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আমজাদ হোসেন এমপি সহ ১০ জনের নাম উলে­খ করে ৫০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা কমিটি’র সভাপতি এবং বিএনপি’র জাতীয় কমিটির ত্রান বিষয়ক সহ সম্পাদক আমজাদ হোসেন এমপি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন,মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবেনা। ১৮ দলের কোন নেতা কর্মী নাশকতার সাথে জড়িত নয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রতাহারের দাবি করেন।