মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে ১০-১৫ জনের এক দল ডাকাত মিজানুর রহমান (২০) শরিফ (৩৫) ও জসিম (৩০) নামের তিন জন কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা পর পর ৩টি বোমার বিস্ফরন ঘটায়। গ্রাম বাসির প্রতিরধের মুখে ৪টি তাজা বোমা ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তবরত ডাক্তার মেহেরপুর নিউজকে জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক। পুলিশ ও আহতরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১টার দিকে ১০-১৫ জনের এক দল ডাকাত গাড়াডোব গ্রামের কুঠি পাড়ার আনারুলের বাড়িতে প্রবেশ করে তাদের বাড়ির লোক জনকে অস্ত্রের মুখে জির্মি করে ডাকাতি শুরু করলে এসময় আনারুলের ছেলে মিজানুর রহমান ডাকাতদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর কে এলোপাতারি ভাবে কুপিয়ে জখম করে। এসময় ডাকাতরা আকুবারের ছেলে শরিফ ও ওবায়দুরের ছেলে জসিম কে কুপিয়ে জখম করে। ডাকাতরা নগদ টাকা মোবাইল ফোন সহ সোনার দুল ও চেন, ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতদের চিৎকারে গ্রামবাসি ডাকাদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা ৩টি বোমার বিস্ফরন ঘটিয়ে এলাকা ত্যাগ করে। এসময় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি বস্তার ভিতরে ৪ টি তাজা বোমা ফেলে রেখে যায়। গ্রামবাসিরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে গাংনী থানার পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাংনী থানার ওসি ঘটনা সত্যতা স্বীকার করেছেন।