মেহেরপুর নিউজ,১২ নভেম্বর: মেহেরপুরের গাংনীর পৃথক তিন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূবৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতংক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
স্থানীয়রা জানায়, পশ্চিম মালসাহদ গ্রামের পেট্রোল পাম্প হোসেন ফিলিং ষ্টেশন, একই গ্রামের আব্দুল মতিনের বাড়ি এবং হাড়িয়াদহ রোড়ে সরোয়ার হোসেনের ইট ভাটায় ককটেল বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।
হোসেন ফিলিং ষ্টেশনের মালিকের ছেলে কৌশিক আহমেদ বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে পাম্পের সামনে বিকট শব্দে একটি ককটেল বিষ্ফোরণ হয়। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নন তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।