বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে দু’টি পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু ।। আহত ১ ছাত্র

By মেহেরপুর নিউজ

October 06, 2011

মাজেদুল হক মানিক,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবর: মেহেরপুর গাংনী উপজেলার পৃথক দুটি গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু এবং অপর আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতিয়ান গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্র হাসান মাহমুদ (১৪) মৃত্যু বরণ করেছে এবং বালিয়াঘাট গ্রামে রিপন হোসেন (৮) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। ঘরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে রিপন মারাত্নক আহত হয়। পরে বামুন্দির স্থানীয় একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। জানা যায়, ছাতিয়ান হাওড়াপাড়ার শহিদুল ইসলামের ছেলে স্কুল ছাত্র হাসান মাহমুদ বাড়িতে বৈদ্যুতিক পানির পাম্প মেরামত করার সময়  বৃহস্পতিবার দুপুরে সে বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বামুন্দির একটি ক্লিনিকে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সে মারা যায়। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে বালিয়াঘাট গ্রামের স্কুল ছাত্র রিপন বাড়িতে খেলার সময় বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় তাকে বামুন্দির একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।