টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে নসিমনের ধাক্কায় দুই শিশুসহ চারজন আহত

By মেহেরপুর নিউজ

September 27, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে নসিমনের ধাক্কায় দুই শিশুসহ চারহজন আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাজারের কাথুলি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আতরা হলো উপজেলার লক্ষিনারায়ণপুর ধলা গ্রামের মতিয়ার রহমান মাষ্টারের ছেলে মর্তুজা, ১৩ মাস বয়সি মর্তুজার শিশু কন্যা রুকি ,আরেক শিশু কন্যা রিমি(৬) ও নসিমন চালক মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের ইয়াকুব আলির ছেলে মিরাজুল।

আহত মর্তজা বলেন, গাংনী রাজা ক্লিনিক থেকে চিকিৎসা শেষে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়িতে ফেরার সময় কাথুলি মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়।

এতে সে সহ তার মোটর সাইকেলে থাকে দুই শিশু কন্যা আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহতদের মধ্যে শিশু কন্যার রুকির বাম হাত ভেঙ্গে যায় বলে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।