তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৃথক পৃথকভাবে জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান কমল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত ধানখোলা ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মফিজুর রহমান, সাহারবাটি ইউপি পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, প্রজন্ম লীগ, মৎস্যজীবী লীগ ও হাসিনা পরিষদের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর পৌর মেয়র আশরাফুল ইসলাম এর উদ্যোগে তার নিজস্ব বাসভবনে দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির নেতৃত্ব দেন পৌর মেয়র আশরাফুল ইসলামের সহোদর ভাই আনারুল ইসলাম। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আহসান হাবীব। এ সময় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, শরিফসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর উদ্যোগে তার নিজস্ব বাসভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি বিশাল র্র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে যোগ দেয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক। যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান শিপু, ধানখোলা ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।