বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ

By মেহেরপুর নিউজ

September 30, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নির্দেশনায় গাংনী শহরের বিভিন্ন স্থানে শতাধিক বৃক্ষরোপণ করেছে গাংনী পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১১ টায় গাংনী শহরের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবাড়ী বিএম কলেজ,আল মদিনা মাদ্রাসা সহ মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে শতাধিক বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপন করে।

পরে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গাংনী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবনের সভাপতিত্বে ও গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আলিমুজ্জামান ,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহমেদ ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদ আনোয়ার জয়, হুমায়ুন কবির লিখন,সাংগঠনিক সম্পাদক মনির খান শিমুল, ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খান,সহ সম্পাদক মেহেদী হাসান তুষার, কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান,উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন রেজা, পৌর সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।