বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্তি করণের দাবীতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

October 21, 2011

ফারুক আহমেদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ অক্টোবর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্তি করণের দাবীতে বৃহস্পতিার দুপুরে প্রতিবাদ সভা,মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত মুক্তিযোদ্ধারা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সম্মিলিত মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি  বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন উদ্দিন,  প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কমান্ডার সামছুল আলম সোনা।

বক্তব্য রাখেন,সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম,রবিউল ইসলাম বাঘা,আঃ হান্নান,রায়হান কবির,মোজাম্মেল হক,গোলাম কিবরিয়া,গোলাম মোস্তফা প্রমুখ। সাবেক কমান্ডার সামছুল আলম সোনা বলেন,দীর্ঘ ৪০ বছর পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে স্থানীয় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ষড়যন্ত্র ও উদ্দেশ্য মূলকভাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে অভিযোগ করার প্রেক্ষিতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রেরিত মেহেরপুর জেলায় তথা গাংনী উপজেলায় ১৩৩ জন, সদর ৩৪০ জন, মুজিবনগর ৬৬ জন গেজেটভূক্ত, মুক্তিবার্তা, কল্যাণ ট্রাস্ট ভুক্ত, বিশেষ গেজেট, যুদ্ধকালীন কমান্ডার, যুদ্ধকালীন ক্যাম্প প্রশিক্ষক মুক্তিযোদ্ধার নামে অভিযোগের তালিকা মেহেরপুর জেলা ও উপজেলা কমান্ড নূতন করে যাচাই বাছাইয়ের নামে কয়েকশ প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এজন্য  দাবীদার প্রকৃত মুক্তিযোদ্ধাদের দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকাভূক্তি করার জন্য সংশি­ষ্ট কর্তৃপক্ষ কে আহবান জানান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন অভিযুক্ত মুক্তিযোদ্ধারা যদি অবৈধ হয় তাহলে তাঁদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারাও অবৈধ হিসেবে গন্য হবেন। প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের সময় এদেশের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নিজের জীবন বাজি রেখে, ঘর-বাড়ী, সংসার ত্যাগ করে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন যুব শিবির/প্রশিক্ষণ ক্যাম্পে/উচ্চ প্রশিক্ষণ শেষে দেশের মাটিতে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করেছে এবং দীর্ঘ ৯ মাস পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু হাজার হাজার যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় দেশ স্বাধীন হওয়াতে মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে না আসার কারণে  সেই সমস্ত অবহেলিত প্রকৃত মুক্তিযোদ্ধারা আজও পর্যন্ত তালিকাভূক্তি হতে পারে নাই। ৯ মাস যুদ্ধ না হয়ে যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তারাও দেশের অভ্যন্তরে প্রবেশ করে শত্রুদের বিরুদ্ধে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করতো । সভায় বক্তারা বলেন,বর্তমানে সরকার প্রকৃত বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্তি করার লক্ষে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে মেহেরপুর জেলা তথা গাংনী উপজেলায় ৫ শতাধিক আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের (১ম ও ২য় পর্যায়) যাচাইণ্ডবাছাইয়ের মাধ্যমে তালিকাভূক্তি করার জন্য নির্দেশ থাকা সত্বেও অদ্যবধি জেলা ও উপজেলা কমান্ড বিভিন্ন অজুহাতে টালবাহানাও বিলম্বিত করছে। সেহেতু অনতিবিলম্বে দাবীদার প্রকৃত মুক্তিযোদ্ধাদের দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকাভূক্তি করার জন্য সংশি­ষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী করছে অন্যথায় এর জন্য কমান্ড দায়ী থাকিবে বলে মনে করে এই সমাবেশ। এবং দেশের সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহার/বাতিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের  দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকাভূক্তি করার জোর দাবী জানিয়েছে। অন্যথায় এ ব্যাপারে অন্যান্য জেলার ন্যায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানব বন্ধন শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয় ।